‘জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন’

‘জিএম কাদের দায়িত্ব পালন করতে পারবেন’

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনের ওপর নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। সেই আদেশ স্থগিত চাওয়া আবেদনের ওপর আগামী ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। এর ফলে ওইদিন পর্যন্ত তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) চেম্বার জজ বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আদালত এ আদেশ দেন। আদালতে জিএম কাদেরের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন।

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনের ওপর নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞাদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের আট সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে করা রিভিশন আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি আব্দুল হাফিজের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০২২ সালের ৪ অক্টোবর জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা এবং দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

পরে জিএম কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী, দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়। এরপর একই বছরের ২৪ নভেম্বর ওই আবেদনের ওপর শুনানির জন্য জেলা জজ আদালতে মিস আপিল দায়ের করা হয়। কিন্তু সে আবেদন নামঞ্জুর করেন জেলা জজ আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading