ভোট কারচুপির মাধ্যমে কখনোই ক্ষমতায় আসতে চাই না: প্রধানমন্ত্রী

ভোট কারচুপির মাধ্যমে কখনোই ক্ষমতায় আসতে চাই না: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫

ভোট কারচুপির মাধ্যমে কখনো ক্ষমতায় আসতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) আমেরিকার পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে আগামী সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। আমি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি।’

সরকারপ্রধান আরও বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে তার দল দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘আমি কখনোই ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই না।’

শেখ হাসিনা বলেন, ‘প্রথমবারের মতো সংসদে ইসির পুনর্গঠন আইন পাস হয় এবং তারপর সেই আইনের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়। ইসি সম্পূর্ণভাবে স্বাধীন এবং এর প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা রয়েছে।’

প্রধানমন্ত্রী জানান, তিনি সবসময় জনগণের খাদ্য ও ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading