দুই কোম্পানির লেনদেন বন্ধ আজ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪৫
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আরএকে সিরামিকস এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি, বুধবার কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে। রেকর্ড ডেটের পর আগামী ১৯ ফেব্রুয়ারি, রোববার থেকে কোম্পানিগুলো যথা নিয়মে লেনদেনে ফিরবে।
ইউডি/এ

