এসে বাজিয়ে চলে যায়: কৌশানি (ফটো ফিচার)
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০
প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে অভিনেত্রী কৌশানি মুখার্জীর। আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার প্রযোজিত ‘ডাল বাটি চুরমা’ সিনেমাটি। বাংলা সিনেমায় নায়িকারা সাধারণত সিনেমা প্রযোজনা করেন না। তবে ব্যতিক্রম তিনি।
প্রথম প্রযোজিত সিনেমা দর্শকের ভালো লাগবে কি না—সেটা নিয়ে বেশ চিন্তিত। তবে আগে থেকেই এটা নিয়ে মানসিকভাবে প্রস্তুত তিনি।
এক সাক্ষাৎকারে কৌশানি বলেন, ‘আমরা আসলে মন্দিরের ঘণ্টা, যে পারে এসে বাজিয়ে চলে যায়। পাবলিক ফিগার হওয়া মানেই অলিখিত ঘোষণা, যে যেমন খুশি কথা বলতে পারে। ট্রল করতে পারে। আমরা এগুলো নিয়েই সংসার করি। নেতিবাচক মন্তব্য এখন আমি উপভোগ করি।’
কলকাতার দুই বাঙালি-অবাঙালি পরিবার নিয়ে ছবির কাহিনি। বনি থাকেন রাজস্থানী। থাকেন উত্তর কলকাতায়। কৌশানি বাঙালি। বিপরীত মেরুর বাসিন্দা। তার ঠিকানা দক্ষিণ কলকাতা।
দুই পরিবারের ঝগড়াঝাঁটি, রাগ থেকে ভাব-ভালবাসা মিলিয়ে আদ্যন্ত কমেডি। তাই রান্নায় বাঙালির ডাল আর অবাঙালির বাটি চুরমা বা চচ্চড়ির সহবাস।
ইউডি/এ


