সূচকের মিশ্রাবস্থা, লেনদেন কমল শতকোটি টাকা
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কমেছে প্রায় শতকোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় এক দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ২৪৬ পয়েন্টে। এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস-৩০ সূচকও বেড়েছে। সূচকটিতে দুই দশমিক ১৭ পয়েন্ট যোগ হয়ে বর্তমানে দুই হাজার ২২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক শূন্য দশমিক ২২ পয়েন্ট কমেছে। সূচকটি এক হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৪০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪৯ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫টির।
ইউডি/এ

