দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেল জুবিলি মিউচুয়াল ফান্ড
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল আইসিবি এএমসিএল গোল্ডেল জুবিলি মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফান্ডটির ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় ৬০ পয়সা বা ৮ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার শেয়ারদর আজ তিন দশমিক ৭০ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে এডিএন টেলিকমের শেয়ারদর বেড়েছে তিন দশমিক ৫৪ শতাংশ।
বৃহস্পতিবার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- স্টাইলক্রাফট, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্ট্যান্ডার্ড সিরামিক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং হা-ওয়েল টেক্সটাইল।
ইউডি/এ

