পানির নিচে দীর্ঘতম চুম্বন: ডুবুরি দম্পতির বিশ্বরেকর্ড

পানির নিচে দীর্ঘতম চুম্বন: ডুবুরি দম্পতির বিশ্বরেকর্ড

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ০৭:০০

এবারের ভালোবাসা দিবস অন্যভাবেই কেটেছে বেথ নিল ও মাইল্স ক্লটিয়ার দম্পতির। পানির নিচে দীর্ঘক্ষণ চুম্বনের রেকর্ড তাদের। বিশ্ব ভালোবাসা দিবসে টানা ৪ মিনিট ৬ সেকেন্ড পানির নিচে দমবন্ধ অবস্থায় ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করে নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার বেথ নিল এবং কানাডার মাইল্স ক্লটিয়ার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতিও মিলেছে তাদের।

এ ডুবুরি দম্পতি এমন রেকর্ড গড়ার জন্য কয়েক সপ্তাহ আগে থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। দু’জনের গায়েই নীল রঙের সাঁতারের পোশাক। একে অপরকে আলিঙ্গন করে, ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুমুতে মজে রইলেন দীর্ঘ ক্ষণ। সেই সময়টি এতই দীর্ঘ যে, তাদের চুম্বনরত অবস্থায় থাকার সময়টুকু ইতিহাসের পাতায় লেখা রইল। কারণ এর আগে কোনো যুগলই এত দীর্ঘ সময় ধরে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন খাওয়ার নজির রাখতে পারেননি।

এর আগে এমনই প্রচেষ্টা করেছিলেন এক যুগল। কিন্তু তারা পেরেছিলেন মাত্র ৩ মিনিট ২৪ সেকেন্ডের জন্য।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading