আমরা জনগণের পাহারাদার : ওবায়দুল কাদের

আমরা জনগণের পাহারাদার : ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ‌১৪:৫২

‘আওয়ামী লীগ ভীত হয়ে পাহারা বসিয়েছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ক্ষমতায় আছি। ক্ষমতাসীন দল হিসেবে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে একটি দল আছে যারা আন্দোলনের কথা বলে আতঙ্ক ছড়ায়। তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে, ভাঙচুর চালায়। মানুষকে পুড়িয়ে মারে, পেট্রোল বোমা দিয়ে মেরে ফেলতে চায়। এ কারণে আমরা জনগণের পাহারাদার।’

মন্ত্রী বলেন, ‘সংস্কৃতি কোনও নিয়ন্ত্রণের বিষয় নয়। সেই সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে অভিনয় নিয়ন্ত্রণ আইন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার এ আইনটি বাতিল করেছে।’

উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য রাখেন, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ, দিলারা জামান, আমিরুল হুদা, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে শিল্পী সংঘের শিল্পী, কলা-কৌশলীসহ সহস্রাধিক সদস্য অংশ নেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading