ডেটিং অ্যাপে স্বস্তিকা!

ডেটিং অ্যাপে স্বস্তিকা!

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনয় আর গ্ল্যামারে তিনি বরাবরই অনন্য। লাখো পুরুষের পছন্দের নারী তারকা হলেও সংসারজীবনে তিনি একেবারেই বিমুখ!

মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে সেই বিয়ে দুই বছরের বেশি টেকেনি। একমাত্র মেয়েকে কোলে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন তিনি। পরবর্তী সময়ে একা হাতে মেয়ে অন্বেষাকে বড় করছেন।

অন্বেষাই অভিনেত্রীর সবচেয়ে কাছের বান্ধবী। মাকে বিয়ে করাতে বেশ তোড়জোড় করছেন স্বস্তিকাকন্যা। মায়ের জীবনের একাকিত্ব ঘোচাতে তার চেষ্টারও কমতি নেই। এবার ডেটিং অ্যাপে স্বস্তিকার নাম লিখিয়েছেন অন্বেষা।

একটা সময় পরমব্রত, জিতের মতো নায়ক থেকে সৃজিত-সুমনের মতো পরিচালকের সঙ্গে নাম জড়িয়েছে স্বস্তিকার। গত কয়েক মাসে স্বস্তিকা-মীরের বন্ধুত্বও থেকেছে চর্চায়।

এর মাঝেই অভিনেত্রী জানালেন, মুম্বাইয়ে থাকাকালীন ডেটিং অ্যাপ হিন্জ-এ স্বস্তিকার প্রোফাইল খুলেছে তার মেয়ে! স্বস্তিকা জানান, সেই প্রোফাইলের যাবতীয় কর্মকাণ্ড সামলাত খোদ অন্বেষা।

কেমন পুরুষ পছন্দ স্বস্তিকার? সেই বিবরণ দেওয়া থেকে সম্ভাব্য প্রেমিকের প্রস্তাবে ‘রাইট সোয়্যাপ’, এমনকি সেইসব পুরুষদের সঙ্গে চ্যাটিং—মায়ের নাম নিয়ে সবটাই সারত মেয়ে। কারও সঙ্গে বাস্তবে ডেটে না গেলেও গোটা প্রক্রিয়াটাই মা-মেয়ের কাছে বেশ মজাদার ছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading