মঙ্গলবার বন্ধ থাকবে শেয়ারবাজার
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সরকারি ছুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারও। এদিন দুই শেয়ারবাজারে কোনো লেনদেন হবে না।
আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে আগের নিয়মে আবারও চলবে শেয়ারবাজার।
ইউডি/এ

