লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

আজ (২০ ফেব্রুয়ারি) কোম্পানিটির ৩৮ কোটি ১১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি সাত লাখ ৪৫ হাজার টাকার।

২৩ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শাইনপুকুর সিরামিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ফার্মা, মুন্নু এগ্রো এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading