দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আগের কার্যদিবস রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ক্লোজিং দর ছিল আট টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৯ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পসের ২.৩৯ শতাংশ, আনলি মায়ার্ন ডেয়িংয়ের ১.৯২ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১.৮৮ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ১.৪৩ শতাংশ, ওয়ান ব্যাংকের ০.৮৭ শতাংশ, বাটা সুয়ের ০.৫৫ শতাংশ, ওরিয়ন ফার্মার ০.৩৬ শতাংশ, আমরা টেকনোলজিসের ০.২৯ শতাংশ এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ০.২৬ শতাংশ দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টির দর বেড়েছে, ১৪৪টির কমেছে ও ১৪১টির দর অপরিবর্তিত রয়েছে।
ইউডি/এ

