‘দাদসাহেব ফালকে’র আসরে রেড কার্পেটে আলিয়া-রেখা

‘দাদসাহেব ফালকে’র আসরে রেড কার্পেটে আলিয়া-রেখা

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ০৯:০০

বলিউডে নবীন প্রবীণ তারকাদের মেলা বসেছিল ‘দাদসাহেব ফালকে’ আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের আসরে। সবার উপস্থিতি ছাপিয়ে নায়িকা আলিয়া ভাট ও বর্ষীয়ান অভিনেত্রী রেখা নজর কাড়েন আলোকচিত্রীদের।

এনডিটিভি জানিয়েছে, সোমবার ইন্ডিয়ার চলচ্চিত্রে সম্মানজনক এই পুরস্কার ঘোষণার জমকালো অনুষ্ঠানের লাল গালিচায় একে একে হেঁটে আসেন হিন্দি সিনেমার তারকা অভিনয় শিল্পীরা। অনুপম খের, বরুণ ধাওয়ান, তেজস্বী প্রকাশ, ঋষভ শেঠি থেকে ইন্ড্রাস্ট্রির একগুচ্ছ নামী তারাকা ছিলেন তাদের মধ্যে।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া। নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিনেমায় আলিয়া ‘গাঙ্গুবাই’ চরিত্রে অভিনয় করেছেন।

বলিউড ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য রেখাকেও পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানে।

রেড কার্পেটে পুরস্কার হাতে একসঙ্গে দাঁড়ান আলিয়া ও রেখা। যে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সেশ্যাল মিডিয়ায়।

অনুষ্ঠানে আলিয়া পরেছিলেন সোনালী বর্ডার দেওয়া ‘আইভরি’ রঙা শাড়ি। সঙ্গে ম্যাচিং কানের দুল। আর সোনালি পাড় ও ফুলের নকশা কাটা ঘিয়ে রংয়ের শাড়িতে বরাবরের সাজে দেখা গেছে রেখাকে।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading