ব্লক মার্কেটে ৪ কোম্পানির আধিপত্য

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৬৩ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, ঢাকা ইন্সুরেন্স, বিকন ফার্মা এবং সি পার্ল হোটেল। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫০ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ স্কয়ার ফার্মার ১৬ কোটি ২৮ লাখ ৪৯ হাজার, ঢাকা ইন্সুরেন্সের ৬ কোটি ২৫ লাখ ৩২ হাজার, বিকন ফার্মার ৪ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার এবং সি পার্ল হোটেলের ৪ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের চার কোটি ৫০ হাজার, সানলাইফ ইন্সুরেন্সের তিন কোটি ১৮ লাখ ১২ হাজার, সালভো কেমিক্যালের দুই কোটি ২৫ লাখ ৬৮ হাজার, রেনেটা লিমিটেডের দুই কোটি ৩১ লাখ ২০ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের দুই কোটি ৫ লাখ ৮৯ হাজার, সালভো কেমিক্যালের এক কোটি ২১ লাখ ৭১ হাজার, মেট্রো স্পিনিংয়ের এক কোটি ৯৫ লাখ ২১ হাজার এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের এক কোটি ৬৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading