বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় চার টাকা বা সাত দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি এদিন ডিএসইতে দরপতনের সর্বোচ্চ স্থানে উঠে এসেছে।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস। কোম্পানিটির শেয়ারদর আজ সাত টাকা ছয় পয়সা বা দুই দশমিক ৯২ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারদর কমেছে সাত টাকা ৮০ পয়সা বা দুই দশমিক ৬০ শতাংশ।
বুধবার দরপতন তালিকার শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- মুন্নু সিরামিকস, আইটি কনসালটেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, হাক্কানি পাল্প, প্রাইম টেক্সটাইল, সাফকো স্পিনিং এবং আরামিট।
ইউডি/এ

