নেপালে ভূমিকম্প, কাঁপল দিল্লিও
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৮
তুরস্ক-সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছে।
চার দশমিক আট মাত্রার এই ভূমিকম্পে কেঁপেছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও।
দুপুরে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের বাজুরা জেলার বিছিয়া অঞ্চল।
টুইটারে এক পোস্টে এই তথ্য জানিয়েছে নেপালের আর্থক্যুয়াক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার (এনইএমআরসি)।
যার প্রভাবে দেশটির আশপাশের এলাকা ছাড়াও ইন্ডিয়া দিল্লিও কেঁপে ওঠে।
ইউডি/এ

