কর্মীদের মজুরি বাড়াবে টয়োটা

কর্মীদের মজুরি বাড়াবে টয়োটা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০

জাপানের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন শ্রমিকদের রেকর্ড পরিমাণ মজুরি বৃদ্ধির দাবি মেনে নিয়েছে। যদিও টয়োটার শ্রমিক ইউনিয়ন গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেতন এবং বোনাস দাবি করেছিল। একই সঙ্গে চলমান বিশ্ব পরিস্থিতিতে জাপানের ব্যবসায়ীরাও শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি আমলে নেয়।

ভোক্তাদের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। টয়োটা জানিয়েছে, প্রথম দফা আলোচনার পর ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। যেখানে নিয়মিত কর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে খণ্ডকালীন এবং সিনিয়র চুক্তিভিত্তিক কর্মীদেরও মজুরি বৃদ্ধি করা হবে। একই সঙ্গে ছয় মাসের মজুরির সমান অর্থ এককালীন বোনাস হিসেবেও প্রদান করা হবে।

এ বিষয়ে টয়োটার সভাপতি কোজি সাতো বলেন, ‘ইউনিয়নের দাবিগুলো সম্পূর্ণরূপে মেনে নেওয়ার বিষয়টি অটোমোবাইল শিল্পের জন্য মাইলফলক। যা বাকি প্রতিষ্ঠানগুলোকে উত্সাহিত করবে।’ তবে তিন লাখ ৫৭ হাজার টয়োটা কর্মীদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়ন বলছে, আমরা চেয়েছিলাম মূল বেতন দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি হবে কিন্তু সে হিসেবে আমরা পাইনি।

৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে জাপানের মূল্যস্ফীতির হার। ফলে মূল্যস্ফীতির প্রভাব কমাতে বেতন বাড়ানোর চাপে রয়েছে জাপানের প্রতিষ্ঠানগুলো। তবে অর্থনৈতিক সংকটের মধ্যে বেতন বৃদ্ধির হার প্রত্যাশার চেয়ে কম।

বিশ্লেষকরা বলছেন, বেতন বৃদ্ধি টয়োটার মতো বড় সংস্থাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ছোট এবং মাঝারি আকারের কোম্পানিগুলো শ্রমিক নিয়োগ ও বেতন বৃদ্ধির জন্য সংগ্রাম করবে।

বেতন বৃদ্ধির জন্য জাপানের প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) নিম্নকক্ষের বাজেট কমিটির অধিবেশনে কিশিদা বলেন, ‘মূল্যস্ফীতির বিরূপ প্রভাব এড়াতে কর্মীদের বেতন বাড়াতে হবে। তবে কাঠামোগত মজুরি বৃদ্ধির জন্য আমাদের অভ্যন্তরীণ চাহিদাও বাড়াতে হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading