আমি গরুর মাংস খাই : বিজেপি নেতা

আমি গরুর মাংস খাই : বিজেপি নেতা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫

যখন ইন্ডিয়াতে আসামের মতো বিজেপি শাসিত রাজ্যগুলো গরু জবাই, পরিবহন ও গরুর মাংস বিক্রি নিয়ন্ত্রণের জন্য আইন পাস করেছে এবং আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে হিন্দু অধ্যুষিত অঞ্চলে গরুর মাংস খাওয়া বন্ধ করতে বলেছেন। ঠিক সে সময় মেঘালয়ের এক সিনিয়র বিজেপি নেতা বললেন একেবারে উল্টো কথা।

ইন্ডিয়ান বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মেঘালয় রাজ্যপ্রধান আর্নেস্ট মাওরি বলেন, ‘অন্যান্য রাজ্যগুলোর গৃহীত রেজোলিউশনের বিষয়ে আমি কোনো বিবৃতি দিতে পারি না। আমরা মেঘালয়ে আছি। সবাই এখানে গরুর মাংস খায়। এখানে কোনো নিষেধাজ্ঞা নেই।’

আর্নেস্ট আরও বলেন, ‘হ্যাঁ, আমিও গরুর মাংস খাই। কোনো নিষেধাজ্ঞা নেই। এটা মেঘালয়। মানুষের জীবনধারা, কেউ এটিকে আটকাতে পারবে না। ইন্ডিয়াতেও এমন কোনো নিয়ম নেই। কিছু রাজ্য আইন পাশ করেছে। কিন্তু মেঘালয়ে আমাদের কসাই খানা আছে। সেখানে গরু, শুকর নিয়ে যায় সবাই।’

মেঘালয় রাজ্যের কিছু রাজনৈতিক দল অভিযোগ করে আসছে যে বিজেপি একটি খ্রিস্টান বিরোধী দল। তবে বিজেপি নেতা আর্নেস্টের মতে, ‘এমনটা মোটেই নয়। এটি কেবল রাজনৈতিক প্রচার।’

তিনি দাবি করেন, ‘বিজেপি সরকার বেশ অনেকদিন ধরেই ইন্ডিয়াতে ক্ষমতায় রয়েছে। কিন্তু কখনোই গির্জায় হামলার মতো কোনো ঘটনা ঘটেনি। মেঘালয় একটি খ্রিস্টান অধ্যুষিত রাজ্য, এখানে সবাই চার্চে যায়।’

আর্নেস্ট মাওরি আরও বলেন, ‘গোয়াও বিজেপি শাসিত এবং একটিও চার্চকে লক্ষ্যবস্তু করা হয়নি। নাগাল্যান্ডের ক্ষেত্রেও একই। এটি কিছু রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেস, টিএমসি, এমনকি রাজ্যের কিছু মিত্র দলের সৃষ্ট রাজনৈতিক প্রচার। এটা সত্য নয়। আমিও একজন খ্রিস্টান এবং তারা আমাকে কখনো চার্চে যেতে মানা করেনি।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading