সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৫ ও ১৬ মার্চ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৫ ও ১৬ মার্চ
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ও ১৬ মার্চ বার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আইনজীবী সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল এ তফসিল ঘোষণা করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে আগামী ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ৮ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কাযর্করী কমিটির সভাপতি পদে ১টি, সহসভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহসম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading