মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৫০

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ হাজার ১৪৯ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১৩১ গ্রাম হেরোইন, ৬ কেজি ৩২৫ গ্রাম গাঁজা ও ৩ লিটার দেশি মদসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading