মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

মধ্যপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৪৫

ইন্ডিয়ার মধ্যপ্রদেশে ট্রাকের সঙ্গে তিনটি বাসের সংঘর্ষে প্রাণ গেছে ১৪ জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) প্রদেশটির সাতনা জেলায় ধর্মীয় অনুষ্ঠান ‘কোল মহাকুম্ভ’ শেষে কয়েকটি বাসে ফিরছিলেন তারা। রেওয়া-সাতনা সীমান্তে মোহানিয়া টানেলের কাছে যাত্রা বিরতির সময় পেছন থেকে তিনটি বাসে ধাক্কা মারে একটি ট্রাক।

পুলিশ জানায়, ট্রাকটির টায়ার বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এক টুইট বার্তায় এ ঘটনায় শোক জানিয়ে আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading