৪ মার্চ মহানগরের থানা পর্যায়ে এলডিপির পদযাত্রা

৪ মার্চ মহানগরের থানা পর্যায়ে এলডিপির পদযাত্রা

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০

বর্তমান সরকারের পদত্যাগসহ নানা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এরই অংশ হিসেবে খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ শনিবার দেশের মহানগরগুলোর অন্তর্গত সব থানায় পদযাত্রা করবে এলডিপি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেন, ‘বর্তমান সরকার অর্থনৈতিকভাবে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। জীবিকা নির্বাহের জন্য মানুষকে আয়ের চেয়ে দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। মেট্রোরেলসহ মেগা প্রজেক্টের নামে বাংলাদেশ থেকে লাখো কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’

‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হওয়ায় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের জীবনযাত্রার ওপর খড়গহস্ত চালাচ্ছে। সরকারের এসব আচরণ অন্যায়-অযৌক্তিক। এই নিশিরাতের সরকারের পতনের আন্দোলনে এলডিপি অতীতে বিএনপির সঙ্গে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে’, দাবি করেন ড. রেদোয়ান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading