সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৪৫

বিদায়ী সপ্তাহে (১৯-২৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর বেড়েছে ২০ শতাংশ। ফান্ডটির সর্বমোট ৬৫ লাখ ৬৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর বেড়েছে ছয় দশমিক ৬৯ শতাংশ। আর মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের তিন দশমিক ৬১ শতাংশ শেয়ারদর বাড়ায় দর বৃদ্ধির শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আনলিমা ইয়ার্ন, সী পার্ল বীচ, আলহাজ টেক্সটাইল, আমরা টেকনোলজি, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, ইসলামী ব্যাংক ও বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি। এর মধ্যে ১৮২টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ১৫টির, বিপরীতে কমেছে ১৫৩ কোম্পানির শেয়ারদর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading