চার কোম্পানির উদ্যোক্তা শেয়ার বেড়েছে
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫
চলতি বছরের জানুয়ারি মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানিতে উদ্যোক্তাদের শেয়ার ধারণ বেড়েছে। কোম্পানিগুলো হলো-এসিআই, অ্যাপেক্স ফুটওয়ার, কনফিডেন্স সিমেন্ট ও জেনেক্স ইনফোসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসিআই: ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ৩৫.৭৬ শতাংশ। যা ২০২৩ সালের ৩১ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৮৯ শতাংশে। অর্থাৎ জানুয়ারি মাসে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার বেড়েছে ০.১৩ শতাংশ।
অ্যাপেক্স ফুটওয়ার: ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ৩২.৮১ শতাংশ। যা ২০২৩ সালের ৩১ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৩৩.১০ শতাংশে। অর্থাৎ জানুয়ারি মাসে উদ্যোক্তাদের শেয়ার বেড়েছে ০.২৯ শতাংশ।
কনফিডেন্স সিমেন্ট: ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ২৬.৩১ শতাংশ। যা ২০২৩ সালের ৩১ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৩০.৩৪ শতাংশে। জানুয়ারি মাসে উদ্যোক্তাদের শেয়ার বেড়েছে ৪.০৩ শতাংশ।
জেনেক্স ইনফোসিস: ২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার ছিল ৩০.০৯ শতাংশ। যা ২০২৩ সালের ৩১ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৩২.৮০ শতাংশে। জানুয়ারি মাসে কোম্পানিটিতে উদ্যোক্তাদের শেয়ার বেড়েছে ২.৭১ শতাংশ।
ইউডি/এ

