আনুশকাকে কেন গোপন করতে বলেছিলেন আনুশকা?
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০
২০০৮ সালে মুক্তি পাওয়া ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন আনুশকা শর্মা। পরিচালক আদিত্য চোপড়ার এই সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে প্রথম সিনেমাতেই নজর কেড়েছিলেন তিনি।
মা হওয়ার পর সম্প্রতি নেটফ্লিক্সের ডকু সিরিজ ‘দ্য রোমান্টিক’ দিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী। সে বিষয়েই এক সাক্ষাৎকারে আনুশকা কথা বলতে গিয়ে উঠে এসেছে তার বলিউড ডেবিউ প্রসঙ্গ।

অনুশকা জানান, তার বলিউড ডেবিউ-এর কথা সম্পূর্ণ গোপন ছিল। ‘রব নে বানা দি জোড়ি’র পরিচালক আদিত্য চোপড়া প্রধান চরিত্রে অভিনয়ের কথা সম্পূর্ণ চেপে রাখার পরামর্শ দিয়েছিলেন। এমনকি ডেবিউয়ের কথা নিজের বাবা-মাকেও না জানাতে নিষেধ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দিস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অনুশকার কথায়, ‘আমি আদির (আদিত্য চোপড়া) পরামর্শ শুনে অবাক হয়ে যাই। যদিও সত্যি সত্যিই সবকিছুই গোপন রেখেছিলাম।’

এদিকে মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সম্প্রতি ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমা দিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন আনুশকা। ইন্ডিয়ান নারী ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর বায়োপিক এটি। চলতি বছরের ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।
ইউডি/এ

