জাতিসংঘে ভোটে বিরত থাকায় বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ

জাতিসংঘে ভোটে বিরত থাকায় বাংলাদেশকে রাশিয়ার ধন্যবাদ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:১৫

যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়। সেখানে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানায়।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘে পাস হওয়া প্রস্তাবে ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। ইউক্রেন, পোল্যান্ড, ব্রিটনে, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রায় সবই অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

আর প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে সাতটি। এই সাতটি দেশ হলো— রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি, ইরিত্রিয়া ও নিকারাগুয়া।

প্রস্তাবটিতে ভোটদানে বিরত থাকা উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আলেজেরিয়া, বলিভিয়া, ইরান, কিউবা, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading