তুষারঝড়ে আমেরিকায় জনজীবন বিপর্যস্ত, বাতিল হাজারও ফ্লাইট

তুষারঝড়ে আমেরিকায় জনজীবন বিপর্যস্ত, বাতিল হাজারও ফ্লাইট
America Winter Storm

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০

আমেরিকার উত্তরাঞ্চলে শক্তিশালী তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। এতে অ্যারিজোনা থেকে উইমিং পর্যন্ত আন্তঃপ্রাদেশিক মহাসড়ক বন্ধ হয়ে গেছে। আর বিদ্যুৎহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। খবর আল জাজিরার।

ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে গত কয়েক বছরের মধ্যে এই প্রথম দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সতর্কতা জারি করতে হয়। মজার বিষয় হচ্ছে, দেশটির কিছু কিছু জায়গায় এর উল্টো চিত্রই দেখা গেছে। মিডওয়েস্ট, মিড-আটলান্টিক ও সাউথইস্টে তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে।

পাওয়ার আউটেজ ডট ইউএস জানিয়েছে, দেশটির প্রায় দুই লাখ ৮০ হাজার স্থাপনায় বিদ্যুৎ নেই। এর মধ্যে প্রায় অর্ধেকই মিশিগানে। ওই অঙ্গরাজ্যে তুষার, বৃষ্টি এবং তীব্র বাতাস বইছে।

আমেরিকার উত্তরাঞ্চলে এমন প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানকার স্কুল ও অফিস বন্ধ হয়ে গেছে। এমনকি মিনেসোটার আইন পরিষদও বন্ধ করে দিতে হয়েছে। ভ্রমণ করা কষ্টকর হচ্ছে। ফ্লাইটএওয়্যার জানিয়েছে, এমন প্রতিকূল আবহাওয়ার কারণে এক হাজার ৬০০-র বেশি ফ্লাইট বাতিল হয়ে গেছে।

এসব ফ্লাইটের চার শতাধিক মিনিয়াপোলিস-সেইন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ বা সেখান থেকে উড্ডয়ন করার কথা ছিল। এছাড়া দেশজুড়ে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading