যুবলীগের উপজেলায় শান্তি সমাবেশ রোববার
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশ কর্মসূচি পালনের কর্মসূচি ঘোষণা দিয়েছে যুবলীগ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়,বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশ করবে যুবলীগ।। জেলা-মহানগর থেকে ইউনিয়ন পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশের প্রতিটি উপজেলা/থানা ও পৌরসভায় শান্তি সমাবেশ করবে সংগঠনটি। এছাড়া মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দেশের সকল ইউনিয়নে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করবে যুবলীগ।
ইউডি/এ

