ছেলে খুঁজে দিন: পরিণীতি

ছেলে খুঁজে দিন: পরিণীতি

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

বলিউডে একের পর এক বাজছে বিয়ের সানাই। সম্প্রতি বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি ও আথিয়া শেট্টি-কেএল রাহুল। তাদের দেখাদেখি এবার বিয়ের সুপ্ত ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

সম্প্রতি ইন্ডিয়ান এক সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে অভিনেত্রী নিজের এই সুপ্ত বাসনার কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

পরিণীতি স্বীকার করেছেন, একাই আছেন তিনি, নিজের জন্য ঠিক মানুষটিকে এখনও খুঁজে পাননি। তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে মজা করেই অভিনেত্রী বলেন, ‘আপনারা আমার জন্যে একটি ছেলে খুঁজে দিন দেখি! দিলেই আমার জীবনটা সাজাতে পারব। এ বিষয়ে আপনাদের কোনো সুপারিশ থাকলে বলুন, আমি শুনছি।’

চৌত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী জানান, তিনি বিয়ে করতে চান। সন্তানের মা হতেও ভাল লাগবে তার। তবে তিনি চান, ক্যারিয়ারে যেন ভারসাম্য থাকে।
পরিণীতি বলেন, ‘ওঠা আর পড়া— দুটোকেই আমি গ্রহণ করতে পারি। আমি আমার পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে সুখী হতে চাই।’

বলিউডে তার সমসাময়িক অনেকেই বিয়ে করছেন। এ প্রসঙ্গে খোলাখুলি অভিনেত্রী বলেন, ‘তারা সবাই-ই আমার বন্ধু, তাদের বিয়ে হওয়াতে আমি সত্যিই খুশি। অনেকেই দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। একসঙ্গে এত বছর কাটিয়েছে তারা, বিয়েই তো স্বাভাবিক ভাবে পরবর্তী ধাপ। আমি যে দিন আমার মনের মানুষের দেখা পাব, প্রেমে পড়ব, নিশ্চয়ই তাকে বিয়ে করতে চাইব।’

এদিকে ২০২২ সাল ভাল কেটেছে পরিনীতির। সুরজ বরজাতিয়ার ‘উঁচাই’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading