ইবনে সিনার নাম পরিবর্তন
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:০০
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিটিক্যালস নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পনিটির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির নাম ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর পরিবর্তে ‘ইবনে সিনা ফার্মাসিটিক্যালস পিএলসি’ রাখতে চায়।
রোববার (২৬ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিটি নতুন নামে লেনদেন করছে শেয়ারবাজারে।
নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
ইউডি/এ

