ব্লক মার্কেটে চার কোম্পানির বড় লেনদেন
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৫ কোটি ৫২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে ঢাকা ইন্সুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, সি পার্ল হোটেল এবং বিকন ফার্মা। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৬৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫২ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ ঢাকা ইন্সুরেন্সের ছয় কোটি ২৫ লাখ ৪২ হাজার, বাংলাদেশ সাবমেরিন কেবলের পাঁচ কোটি ৪৬ লাখ দুই হাজার, সি পার্ল হোটেলের চার কোটি ৬০ লাখ ৩০ হাজার এবং বিকন ফার্মার দুই কোটি ৩৩ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিংয়ের এক কোটি ৭২ হাজার ২০ হাজার, এডিএন টেলিকমের এক কোটি ৪৫ লাখ ছয় হাজার, বিডি ফাইন্যান্সের এক কোটি ৩১ লাখ ৮৪ হাজার, ইউনিয়ন ক্যাপিটালের এক কোটি ১৬ লাখ আট হাজার, মেট্রো স্পিনিংয়ের এক কোটি ৫১ লাখ ৫৭ হাজার, মেট্রো স্পিনিংয়ের এক কোটি সাত লাখ ৪৬ হাজার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৯৭ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

