নির্যাতিত সেই ছাত্রীকে ‘স্যালুট’ জানালেন সাদ্দাম

নির্যাতিত সেই ছাত্রীকে ‘স্যালুট’ জানালেন সাদ্দাম

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০

ইসলামি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেত্রী দ্বারা নির্যাতনের শিকার ছাত্রীর প্রতিবাদের মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ওই ছাত্রীকে ‘স্যালুট’ জানিয়ে শিক্ষার্থীদের সেই ছাত্রীর মতো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পূর্ববর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ইসলামি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরী খাতুনকে স্যালুট জানাই। তিনি সাহসিকতা দেখিয়েছেন, ন্যায়বিচারের জন্য লড়েছেন। এটা সবার জন্য অনুপ্রেরণা। তাই আমি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ফুলপরীর মতো হওয়ার আহ্বান করবো। তবে ভিকটিম ব্লেমিংয়ের ঘটনা যেন না ঘটে, সেজন্য ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।’

এসময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তাদের কাছে আমরা বার্তা দিয়েছি। আমরা জানিয়েছি, হ্যারাসমেন্টের বিরুদ্ধে, র‌্যাগিংয়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কোনো ধরনের প্রশ্রয় দেবে না এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে।’

কেন্দ্রীয় ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুর ১২টায় মধুর ক্যান্টিন থেকে পথযাত্রা শুরু করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ, টিএসসিতে ক্যাম্পেইনসহ নানাবিধ কার্যক্রমের মধ্য দিয়ে সমৃদ্ধ ‘অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাগেইনস্ট র‌্যাগিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন ক্যাম্পাস’ শেষ করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading