সেনাবাহিনীতে চাকরির সুযোগ

সেনাবাহিনীতে চাকরির সুযোগ

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৯১তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে কমিশন্ড অফিসার পদে জনবল নেবে বাহিনীটি।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: কমিশন্ড অফিসার।

পদের সংখ্যা: নির্ধারিত নয়।

আবেদনের যোগ্যতা: এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ-৫ ও অন্যটিতে জিপিএ-৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যম হলে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড ও একটিতে ‘সি’ গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে ‘এ’ গ্রেড এবং একটিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

২০২৩ সালের এইচএসসি বা ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন পদটিতে। এ ক্ষেত্রে প্রার্থীদের এসএসসিতে জিপিএ-৫ বা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে ‘এ’ গ্রেড, তিনটিতে ‘বি’ গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীকে ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ২৩ বছর।

অন্যান্য যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও প্রসারণ ৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি।

নারী প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ও প্রসারণে ৩০ ইঞ্চি, ওজন ৪৭ কেজি।

আবেদন ফি: আবেদনকারী প্রার্থীদের টেলিটক, ট্রাস্ট ব্যাংক টি-ক্যাশ, ভিসা বা মাস্টারকার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান দিকে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: প্রার্থীরা আগামী ২৪ এপ্রিল, ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading