ন্যাটোর পারমাণবিক সক্ষমতাকে উপেক্ষা করা যাবে না: পুতিন

ন্যাটোর পারমাণবিক সক্ষমতাকে উপেক্ষা করা যাবে না: পুতিন

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:১৫

রাশিয়াকে অবশ্যই ন্যাটোর পারমাণবিক সক্ষমতার বিষয়টিকে বিবেচনায় নিতে হবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, ‘ন্যাটোর পারমাণবিক ক্ষমতাকে উপেক্ষা করতে পারে না রাশিয়া।’

রশিয়া-১ টেলিভিশনকে পুতিন বলেন, ‘বর্তমান পরিস্থিতে নেতৃস্থানীয় ন্যাটো দেশগুলো তাদের লক্ষ্য ঘোষণা করেছে। তারা আমাদের কৌশলগত পরাজয় চাচ্ছে। তারা চাইছে, আমাদের জনগণ যেন ক্ষতিগ্রস্থ হয়। এই পরিস্থিতিতে আমরা কীভাবে তাদের পারমাণবিক সক্ষমতা উপেক্ষা করতে পারি?’

তিনি আরও বলেন, ‘পশ্চিমের লক্ষ্য সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর মৌলিক অংশ – রাশিয়ান ফেডারেশনকে ভেঙে ফেলা।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading