দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং
উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেট্রো স্পিনিংয়ের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় তিন টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। ফলে দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে কোম্পানিটি।
টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৯ শতাংশ। আর ৮ দশমিক ৭৪ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড।
সোমবার দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, মনোস্পুল পেপার, এ্যাপেক্স ফুটওয়্যার, বসুন্ধরা পেপার মিলস এবং জেএমআই হসপিটাল।
ইউডি/এ

