দর পতনের শীর্ষে সি পার্ল বিচ রিসোর্ট

দর পতনের শীর্ষে সি পার্ল বিচ রিসোর্ট

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৮ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) সি পার্ল বিচের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় তিন টাকা ৪০ পয়সা বা এক দশমিক ২১ শতাংশ কমেছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ারদর কমেছে এক শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ারদর আজ শূন্য দশমিক ৯৯ শতাংশ কমেছে।

সোমবার ডিএসইতে দরপতন তালিকার শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো, জিলবাংলা সুগার মিলস, আরামিট লিমিটেড, রহিম টেক্সটাইল, দুলামিয়া কটন, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি (প্রাণ), রেনউইক যজ্ঞেশ্বর এবং মেঘনা ইন্স্যুরেন্স।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading