সরকার খালেদা জিয়াকে নিয়ে নাটক করছে : মির্জা ফখরুল

সরকার খালেদা জিয়াকে নিয়ে নাটক করছে : মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় বক্তব্য দেন তিনি।

বেগম জিয়াকে নিয়ে সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে ফখরুল বলেন, ‘সময় এলেই তিনি রাজনীতি করবেন। জেলে থাকুক আর যেখানেই থাকুক, আগ বাড়িয়ে কথা বলবেন না। তার রাজনীতি করার সিদ্ধান্ত তিনি নেবেন। বেগম খালেদা জিয়া আজ গৃহবন্দি। তিনি অত্যন্ত অসুস্থ; এ সময় তাকে নিয়ে সরকার নাটক শুরু করেছে।’

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। তা না হলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেন। সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে এ দল।’

নির্যাতন করে এ সরকার টিকে আছে উল্লেখ করে তিনি এসময় আরও বলেন, ‘এই সরকারকে সরাতে হবে, এটাই এখন আমাদের প্রধান কাজ। এজন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি।’

দেশ খাদের কিনারায় চলে আসছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘বিদ্যুৎ গ্যাস জ্বালানির দাম বেড়েছে, সেদিকে সরকারের খেয়াল নেই, তাদের দরকার শুধু টাকা। বিদ্যুৎ আমদানির নামে জনগণের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করা হচ্ছে৷ মূল্যস্ফীতি, দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে, কেউ বিনিয়োগ করছে না। এজন্য দায় সরকারের।’

ফখরুল বলেন, ‘জনগণের প্রতি এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। ২০১৪ সালে ১৫৪ জনকে বিনাভোটে সংসদ সদস্য বানিয়ে দিয়েছে। এরমধ্যে জাতীয় পার্টি বাম দলের লোক আছে। ভাগবাটোয়ারা নিয়ে বনিবনা না হওয়ায় এখন তাদের অনেকেই কথা বলছে, তারা আওয়ামী লীগের চেয়ে খারাপ।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading