অসাংবিধানিক পন্থায় এ দেশে কোনো নির্বাচন হবে না: হানিফ

অসাংবিধানিক পন্থায় এ দেশে কোনো নির্বাচন হবে না: হানিফ

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৪৫

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। তার ফলাফল মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামানোর ক্ষমতা বিএনপির তো নেই-ই, এ দেশে অন্য কোনো রাজনৈতিক দলেরও এ শক্তি নেই।’

হানিফ বলেন, ‘বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী সমর্থকদের ও জনগণের সঙ্গে ভাউতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথাগুলো বলছে সেগুলোও ওই ভাঁওতাবাজিরই অংশ।’

হানিফ বিএনপিকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। সরকারকে বাদ দিয়ে অসাংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোনো নির্বাচন হবে না।’

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় পিলখানা হত্যাকাণ্ড নিয়ে হানিফ বলেন, ‘ওইদিন বেগম খালেদা জিয়ার গতিবিধি ও আচরণ সন্দেহজনক যা এই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। মির্জা ফখরুলরা এখন উল্টা পাল্টা কথা বলেন, সেদিন সকাল থেকে দুই দিন বেগম জিয়া কোথায় অন্তধান ছিলেন তা খোলাসা করুন।’

এসময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দ্বীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading