ইবিকাণ্ড: পাঁচ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

ইবিকাণ্ড: পাঁচ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ২০:১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবীন এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে হল কর্তৃক গঠিত তদন্ত কমিটি।

ফলে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার ও আবাসিকতা বাতিল করেছে হল কর্তৃপক্ষ। হল প্রশাসনের জরুরি সভা শেষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা চারটার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১ মার্চ দুপুর বারোটার মধ্যে বহিষ্কৃতদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কৃত পাঁচজন হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ সেশনের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের একই সেশনের ইসরাত জাহান মীম, একই সেশনের ফাইন আর্টস বিভাগের হালিমা আক্তার উর্মী।

একইসঙ্গে তাদের সবার বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনা হল সংযুক্তি বাতিলের বিষয়ে রেজিস্ট্রার বরাবর সুপারিশ প্রেরণ ও হালিমা আক্তার ঊর্মীর বিবৃতিতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য প্রক্টর বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠানো হয়েছে।

জরুরি সভায় হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমের সভাপতিত্বে এ সময় হল কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহবায়ক ড. আহসানুল হক, সদস্য মৌমিতা আকতার, নুসরাত জাহান ও অন্যান্য হাউজ টিউটর উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading