গেজেট প্রকাশের পরও নির্বাচন বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি

গেজেট প্রকাশের পরও নির্বাচন বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪৫

গেজেট প্রকাশ হওয়ার পরও ভোটে অনিয়মের প্রমাণ পেলে নির্বাচন বাতিল করার ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ইসির এমন প্রস্তাবে সায় দিয়েছে আইন মন্ত্রণালয়। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা সাংবাদিকদের এ তথ্য জানান।

রাশেদা সুলতানা বলেন, ‘গেজেট প্রকাশ হওয়ার পরে নির্বাচনে অনিয়মের প্রমাণ পেলে আরপিওতে কোনো কিছু করার ক্ষমতা নেই। এজন্য আমরা সংশোধনীর প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা (আইন মন্ত্রণালয়) বললেন যে, ৯১ (ধারা) দিয়েই কাভার হচ্ছে।

‘পরে আমরা একটি উদাহরণ দিয়েছিলাম, সেটা হলো—আমি নির্বাচন কমিশনে যোগদানের কিছুদিন পরেই একটা ফাইল আসলো। এতে দেখলাম ময়মনসিংহের দুর্গাপুরে একটা নির্বাচনে ব্যালট ছিনতাই হয়ে গিয়েছিল। তখন কমিশন গেজেট হওয়ার পর ভোট বাতিল করেছিল। কিন্তু তখন হাইকোর্ট বলেছিলেন, গেজেট হওয়ার পর নির্বাচন কমিশনের কিছু করার থাকে না’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতি যদি সামনে আসে, কমিশনের হাতে অবশ্যই নির্বাচন বাতিলের ক্ষমতা থাকা উচিত। তখন আইন মন্ত্রণালয়ের যারা বৈঠকে ছিলেন, তারা ইসির ‘‘জাস্টিফিকেশনে’’ খুশি হয়েছিলেন। এরপর তারা বলছেন, আর কোনো অসুবিধা নেই। এখন আরপিও সংশোধনের খসড়া মন্ত্রিসভায় যাবে। এরপর সংসদে যাবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading