মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষেধ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ইলিশের পোনা ও জাটকা সংরক্ষণে দু’মাস চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে অভয়াশ্রম চলাকালে কোনো জেলেকেই নদীতে নামতে দেওয়া হবে না।
গোলাম মেহেদী হাসান জানান, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো জেলেকে নদীতে নামতে দেওয়া হবে না।
এ সময় তালিকাভুক্ত ৪৪ হাজার ৩৫ জেলেকে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।
ইউডি/এ

