বাড়ি ভাড়ার অগ্রিম দিতে কিডনি বিক্রির বিজ্ঞাপন!

বাড়ি ভাড়ার অগ্রিম দিতে কিডনি বিক্রির বিজ্ঞাপন!

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

বাড়ি ভাড়া এখন বিশ্বের যেকোনও দেশেই সাধারণ মানুষের মাথাব্যথার কারণ। ইন্ডিয়ার বেশিরভাগ শহরের চিত্রও একই। এমন অবস্থায় বেঙ্গালুরুতে বাড়ি ভাড়ার অগ্রিম দিতে কিডনি বিক্রির বিজ্ঞাপন সাড়া ফেলেছে।

বাড়ি ভাড়া অনেক বেশিতো আছেই, এছাড়াও শুরুতেই দিতে হয় দুই তিন মাসের অগ্রিম। বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া মেটাতে গেলে যে নিজের কিডনি বিক্রি করার জোগাড় হয়, তা-ই যেন বুঝিয়ে দিয়েছেন আইটি শহরের এক বাসিন্দা।

সম্প্রতি রামিয়াখ জৈন এক ব্যক্তি টুইটারে ব্যঙ্গ করে দেওয়া একটি পোস্টারের ছবি শেয়ার করেন। সেই পোস্টারে লেখা রয়েছে, ‘বাঁ কিডনি বিক্রি চলছে। ভাড়াবাড়ির জন্য বাড়িওয়ালা যে অগ্রিম চাইছেন সেই টাকা চাই।’ যদিও তারপরই তিনি লিখেছেন, ‘রসিকতা করছিলাম, কিন্তু আমার ইন্দিরানগরে থাকার জন্য একটি বাড়ি চাই।’

আসলে দীর্ঘদিন ধরে নিজের সাধ্যের মধ্যে আইটি শহরে বাড়ি ভাড়া খুঁজে চলেছেন রামিয়াখ। শেষে হতাশ হয়ে তিনি ব্যঙ্গাত্মক উপায় বেছে নিয়েছেন। শুধু টুইটারে নয়, তিনি লিঙ্কডইনেও লিখেছেন, ‘ইন্দিরানগরে জায়গা পাওয়া কঠিন, আশা করি এই পোস্টারগুলো আমাকে সাহায্য করবে।’

স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট পোস্টটি বেঙ্গালুরুতে ভাড়া পাওয়ার অসুবিধা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বেঙ্গালুরু শহরে ভাড়াবাড়িতে বাস করতে গেলে যে পকেট ফাঁকা হয়ে যায়, তা অনেক নেটিজেনই প্রতিক্রিয়ায় জানিয়েছেন। অনেকেই বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া খোঁজা নিয়ে নিজের অভিজ্ঞতাও শেয়ার করেছেন।

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এই ধরনের বিপদ রোধে কঠোর ব্যবস্থা নিতে এবং বেঙ্গালুরুকে সাশ্রয়ী করার জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করুন।’

আবার কেউ কেউ বলেন, একটি কিডনি বিক্রি করেও জায়গা পাওয়া যাবে না। তাহলে দালালির টাকা দিতে আপনাকে আর একটা কিডনি বিক্রি করতে হবে।

গত নভেম্বর মাসে বেঙ্গালুরুতে কয়েকজন যুবক বলেছিলেন যে সেই শহরের কয়েকজন বাড়ির মালিক বাড়িভাড়ার জন্য লিঙ্কডইন প্রোফাইল দেখেন। এমনকী আইটিতে চাকরি না করার জন্য এক যুবকে বাড়ি ভাড়ি দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছিল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading