‘গণমাধ্যমকর্মী আইন সংশোধনে উদ্যোগ নেওয়া হবে’

‘গণমাধ্যমকর্মী আইন সংশোধনে উদ্যোগ নেওয়া হবে’

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকরা যেসব জায়গায় আপত্তি করেছেন সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, ‘সরকার সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। এখানে যেসব সমস্যা রয়েছে সবার মতামত নিয়েই সমাধান করা হবে। আইনটি আপনাদের সুরক্ষার জন্য করা হচ্ছে। এখন আপনারাই যেহেতু এ আইনের কিছু ধারা নিয়ে আপত্তির তুলেছেন সেহেতু এগুলোর নিষ্পত্তি করেই আইন করা হবে।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত সম্প্রচার সাংবাদিক সুরক্ষা প্রতিবেদন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘আইনটি এখন সংসদীয় কমিটিতে আছে। যেহেতু এ আইনের বেশ কিছু ধারা নিয়ে সাংবাদিক মহল আপত্তি তুলেছেন, তাই এগুলো নিয়ে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সঙ্গে সাংবাদিক নেতারা, মালিকপক্ষ এবং প্রয়োজনে আমি থেকে সবার মতামত নিয়েই একটি গ্রহণযোগ্য আইন করব।’

আইনমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম সেক্টর এখন যথেষ্ট পরিপক্ক সেক্টর। তাই এখানে আইন, রেগুলেটরি বডি করার সময় এসেছে। তাই আমি আপনাদের স্বার্থে আইন করার পক্ষে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

আনিসুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, সেগুলোর সমাধান করা হচ্ছে। যেসব সমস্যা ছিল সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছি।’

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজোয়ানুল‌ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল অনার্স অ্যাড কোর্স ভাইস প্রেসিডেন্ট ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া,‌ বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ‌ উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading