সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১১:১৫
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা হয়েছেন ।
বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে তিনি ঢাকা ত্যাগ করেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৩ মার্চ ঢাকায় ফিরবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।
এর আগে গত ২ জানুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর গিয়েছিলেন ওবায়দুল কাদের।
ইউডি/এ

