শেয়ারবাজারে ১২ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১৫:১৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। তবে টাকার অংকে ১২ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০১ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ দুই পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ছয় হাজার ২১৪ পয়েন্টে।
একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক এক পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক দুই পয়েন্ট কমে যথাক্রমে ২২১৮ ও ১৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৪৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি, সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার।
এদিন ডিএসইতে মোট ৩৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৮ কোম্পানির। দরপতন হয়েছে ৮১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ইউডি/এ

