লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৩০

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০১ মার্চ) জেনেক্স ইনফোসিসের ২৫ লাখ ৭৩ হাজার ৯৬৩টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৪ কোটি ১০ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের লেনদেন হয়েছে ২০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার।

বুধবার লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এডিএন টেলিকম, সি পার্ল হোটেল, জেমিনি সি ফুড, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading