দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৪৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০২ মার্চ) বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে চার টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে আট দশমিক ৮৬ শতাংশ। আর সাত দশমিক ৬৭ শতাংশ শেয়ারদর বাড়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এমবি ফার্মাসিউটিক্যাল, আমরা টেকনোলজিস, লিবরা ইনফিউশন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এদিন ডিএসইতে মোট ৩৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৮ কোম্পানির। দরপতন হয়েছে ৮১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ইউডি/এ

