শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নও করছি: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১১:৪৫
গবেষণার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি আরও বলেন, ‘দেশকে এগিয়ে নিতে আমরা শুধু পরিকল্পনা-ই করছি না, সেটা বাস্তবায়নও করছি।’
বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আরও দক্ষ বিজ্ঞানী তৈরিতে গবেষণায় জোর দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
ইউডি/এ

