সূচকের পতন, দেড় ঘণ্টায় লেনদেন ১৬৪ কোটি টাকা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১২:০০

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়িয়েছে ১৬৪ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ এবং ‘ডিএস-৩০’ সূচক ০১ পয়েন্ট করে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৬ ও ২২১৬ পয়েন্টে।

এসময় ডিএসইতে ১৬৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টির,কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৫টি কোম্পানির শেয়ারের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading