ইস্টার্ন ব্যাংক চাকরি, লাগবে না অভিজ্ঞতা

ইস্টার্ন ব্যাংক চাকরি, লাগবে না অভিজ্ঞতা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার , ০২ মার্চ ২০২৩ । আপডেট ১৫:০০

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ফিউচার লিডার ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে প্রতিষ্ঠানটি লোকবল নিয়োগ দেবে। আবেদনের জন্য লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদ সংখ্যা: নির্ধারিত নয়।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। পাশাপাশি সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

সুবিধা: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকারীদের সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইটের www.ebl.com.bd/career মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ মার্চ, ২০২৩।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading